শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

এনসিপির ফেনী জেলা পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি, স্থান পেলেন ১৫৩ জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। ১৫৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শাহ ওয়ালী উল্লাহ মানিককে। সদস্যসচিব হয়েছেন মোহাম্মদ সুজা উদ্দিন সজীব।

সোমবার রাতে (৯ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মনসুর ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মুহাইমিনুল তাজিম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল জোবায়ের ও জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আবদুল আজিজ, প্রচার ও মিডিয়া সম্পাদক মিরাজ হোসেন এবং অর্থ সম্পাদক হয়েছেন মোসলেহ উদ্দিন মাহাদী। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে আবু সাঈদ অনি ও আবদুল হালিমকে। কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় ও সহসম্পাদকীয় পদে আরও নেতাদের পাশাপাশি সদস্য হিসেবে অনেকে স্থান পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ১৪ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ফেনী জেলা শাখার ৯ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিল। সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে ওই কমিটিকে এবার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির মাধ্যমে ফেনী জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...