শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

আন্তঃজেলা দস্যু চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: ফেনীতে লুণ্ঠিত ৪০ লাখ টাকার শুটকি উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা দস্যু চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ৪০ লাখ ১২ হাজার ৭৮৫ টাকা মূল্যের ১৬০ বস্তা শুটকি ও ছিনতাই হওয়া কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে জামালপুরের শরীফপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার মো. মনির হোসেন (৪৫), দৌলতখান উপজেলার মো. আক্তার হোসেন (৩২), নোয়াখালীর চরজব্বর উপজেলার মো. বাবুল (২৮) এবং কুমিল্লার নবীয়াবাদ এলাকার মো. নাদিম (২৪)। তাঁদের মধ্যে আক্তার, বাবুল ও নাদিম চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের ব্যবসায়ী শ্যামল দাস গত ৩১ অক্টোবর রাতে চট্টগ্রামের আসাদগঞ্জ শুটকি পট্টির সামিয়া ট্রেডার্স থেকে ৪০ লাখ ১২ হাজার ৭৮৫ টাকার শুটকি কেনেন। পরে ঢাকা মেট্রো-ড-১৪-৭৯৪২ নম্বরের কাভার্ডভ্যানে করে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন তিনি। গাড়িটি চালাচ্ছিলেন ঝিনাইদহের কোটচাঁদপুরের আরিফ হোসেন।

১ নভেম্বর রাত পৌনে দুইটার দিকে ফেনী সদর উপজেলার লালপুল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে যাত্রাসিদ্ধি জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসার বিপরীতে মহাসড়কের ঢাকামুখী লেনে পৌঁছালে একটি কালো মাহিন্দ্রা পিকআপ দিয়ে কাভার্ডভ্যানটির পথ আটকানো হয়। এরপর তিনজন দস্যু ধারালো ছুরি নিয়ে কাভার্ডভ্যানে উঠে ব্যবসায়ী ও চালককে মারধর করে। হত্যার ভয় দেখিয়ে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকা, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাঁদের রাস্তার পাশের ঝোপে ফেলে রেখে শুটকিবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায় দস্যুরা।

এ ঘটনায় মামলা হওয়ার পর ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তিনটি বিশেষ দল অভিযানে নামে। নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও জামালপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ নভেম্বর রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহন পাম্পসংলগ্ন নির্মাণাধীন উড়ালসড়কের নিচ থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।

পরে জামালপুরের শরীফপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শরীফপুর ইউনিয়নের রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে থেকে ১৬০ বস্তা শুটকি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা দস্যু চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মহাসড়কে পণ্যবাহী যানবাহনের গতিরোধ করে মালামাল লুট করতেন। পরে এসব পণ্য অজ্ঞাত ব্যক্তিদের কাছে বিক্রি করতেন।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শুটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...