শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

অবৈধ সম্পদের অভিযোগ: সাবেক এমপি ও মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এবং তার স্ত্রী লুৎফুর নাহার চৌধুরীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনটি মামলায় মোট ১১ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া মেয়র সাজেলের বিরুদ্ধে ৩৬ লাখ ২৮ হাজার ৮২৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেন।

দুদকের মামলার তথ্য অনুযায়ী, সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর বিরুদ্ধে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ নিজের ও স্ত্রীর নামে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। ৬৭ বছর বয়সী রহিম উল্লাহ ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের বিরুদ্ধে ৬ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ২৮ হাজার ৮২৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। ৪৬ বছর বয়সী সাজেল পরশুরাম পৌরসভায় দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এ মামলা করা হয়েছে।

এছাড়া মেয়র সাজেলের স্ত্রী ৪৪ বছর বয়সী লুৎফুর নাহার চৌধুরীর বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে স্বামীর সঙ্গে যোগসাজশে ৫৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

এ ব্যাপারে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের আদালত পরিদর্শক মো. ইদ্রিস বলেন, দুদকের অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর প্রেক্ষিতে তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১২ অক্টোবর হাজী রহিম উল্লাহকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরের দিন তাকে ফেনী সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সাবেক এই এমপিকে মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...