শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ১৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়।

পরে প্রতিটি দানবাক্স থেকে টাকাগুলো বের করে প্রথমে বস্তায় ভরা হয়। সে হিসাবে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। পরে বস্তাগুলো দ্বিতীয় তলায় মেজেতে ঢেলে ৯টার দিকে শুরু হয় গণনা। দিনভর গুনে পাওয়া যায় এই পরিমাণ টাকা।

টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবমিলিয়ে পাঁচ শতাধিক মানুষ এই গণনায় অংশ নেন। এছাড়াও রয়েছে ১০টি মানি কাউন্টিং মেশিন।

রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছী বলেন, ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনার কাজ আজ সকাল ৭টা থেকে রূপালী ব্যাংক, কিশোরগঞ্জ কর্পোরেট শাখায় শুরু হয়। ১০টি মানি কাউন্টিং মেশিনের মাধ্যমে গণনার কাজ চলে। পাশাপাশি ব্যাংকের ১২০ জন কর্মকর্তা সকাল ৭টা থেকে এই কার্যক্রমে অংশ নেন।

এবার দানবাক্স থেকে মোট ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এর আগে সর্বোচ্চ ৪৩ বস্তা টাকা পাওয়ার রেকর্ড ছিল। এবার আগের তুলনায় অতিরিক্ত ৮ বস্তা টাকা পাওয়া গেছে। গতবার দানবাক্স থেকে মোট ১৫ কোটি ৯০ লাখ টাকা পাওয়া গিয়েছিল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। সে সময় নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।

দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের কার্যক্রম শুরু হয়। গত ১২ অক্টোবর স্বর্ণ ও রুপার অলংকার ওজন শেষে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার এবং ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালংকার। এছাড়া পাওয়া গেছে ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা।

পাগলা মসজিদের পূর্বের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩৩ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান পাওয়া গেছে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা।

এর আগে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার সকাল সোয়া ৭টার দিকে পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্সের সংখ্যা ১৩টি থেকে বাড়িয়ে ১৫টি করা হয়েছে। দানবাক্স খুলে পাওয়া যায় ৫১ বস্তা টাকা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...