শিরোনামঃ
যুবলীগ নেত্রী-ওসির আপত্তিকর ফোনালাপ, উত্তপ্ত কথোপকথন ভাইরাল ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগ: বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত থেকে ২২ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। দেশটির উত্তরবঙ্গের সামরিক বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে গোয়েন্দা নজরদারি চালানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ সেলিম হোসেন। দেশটির পুলিশ শুক্রবার জানায়, বৃহস্পতিবার দুপুরে সেলিম হোসেনকে আটক করা হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন তিনি।

দেশটির পুলিশের সন্দেহ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স) হয়ে কাজ করছিলেন সেলিম। স্পর্শকাতর এলাকাগুলোর তথ্য সংগ্রহের জন্য তাকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ।
পুলিশের দাবি, সেলিমের নজরদারির লক্ষ্য ছিল দার্জিলিংয়ের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র এবং বাগডোগরা ও হাসিমারায় অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) সামরিক ঘাঁটি।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য কিংবা তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...