শিরোনামঃ
যুবলীগ নেত্রী-ওসির আপত্তিকর ফোনালাপ, উত্তপ্ত কথোপকথন ভাইরাল ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

যুবলীগ নেত্রী-ওসির আপত্তিকর ফোনালাপ, উত্তপ্ত কথোপকথন ভাইরাল

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও যুবলীগ নেত্রী তাজকিয়া তানিন সনির একটি ফোনালাপের অডিও সামনে এসেছে। কথোপকথনে মামলা, কারাবাস, আর্থিক ক্ষতি, পরিবারের সদস্যকে হুমকি এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত আলোচনা শোনা যায়। আলাপে উঠে এসেছে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর ইঙ্গিতপূর্ণ প্রস্তাবও। কথোপকথনের সময় সনিকে ওসির বাংলোয় যাওয়ার জন্য বারবার চাপ দেয়া হয়। কথোপকথনটি মঙ্গলবার মধ্যরাতে প্রকাশের রীতিমতো সামাজিক যোযাগোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ফোনালাপে তাজকিয়া তানিন সনি দাবি করেন, একটি মামলায় তাঁকে কারাবাস করতে হয়েছে এবং জামিনে দুই লাখ টাকা ব্যয় হয়েছে। সাধারণ মামলা দেয়ার শর্তে জনৈক তুহিনের মাধ্যমে ওই যুবলীগ নেত্রী ওসিকে ২ লাখ টাকা দেন বলেও দাবি করা হয়। এ ছাড়া তিনি প্রায় আড়াই লাখ টাকার দেনার মধ্যে পড়েছেন বলেও জানান। তাঁর অভিযোগ, তুহিন ও পারভেজ নামের ব্যক্তিরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিচ্ছেন।
কথোপকথনে ওই নারী নেত্রী পুলিশের কাছে বারবার অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করার কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, অভিযোগ থাকা সত্ত্বেও পারভেজের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, তাঁর বোনকে মারধরের চেষ্টা ও ফোনে গালিগালাজের ঘটনাও ঘটেছে।
অডিওতে তাঁকে বলতে শোনা যায়, মামলার কারণে তাঁর আর্থিক ক্ষতি হয়েছে, সন্তানদের নিয়েও তিনি উদ্বেগের মধ্যে রয়েছেন এবং পরিবারের একজন অসুস্থ সদস্যকে নিয়ে বিপাকে পড়েছেন। একপর্যায়ে তিনি আর্থিক সংকটের কথা তুলে ধরে কিডনি বিক্রি করে টাকা পরিশোধ করার কথাও বলেন।
অন্যদিকে, ওসি ফয়জুল আজিম নোমান কথোপকথনের সময়, বিষয়টি নিয়ে তিনি আলাদাভাবে কথা বলতে চেয়েছিলেন। তিনি বলেন, রাজনীতি, স্বার্থ ও টাকা-পয়সার বাইরে থেকে বিষয়টি বিবেচনা করে তাঁর সঙ্গে যোগাযোগ রাখার কথা। পাশাপাশি বিষয়টি প্রকাশ্যে এলে নিজের পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির আশঙ্কার কথাও উল্লেখ করেন।
একাধিকবার ওই নারীকে থানার ভেতরে থাকা বাংলোয় একাই আছেন উল্লেখ করে সেখানে যাওয়ার জন্য বলতে শোনা যায়। এক পর্যায়ে বাংলোর লোকেশন দেয়াসহ পরিবহণ ব্যবস্থার দিক নির্দেশনা দেন। কথোপকথনে উঠে আসে যুবলীগ নেতা পারভেজ সাবেক ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিকের হেফাজতে আছে।
কথোপকথনের একপর্যায়ে তাসলিফ নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা বলা হয়েছে—এমন অভিযোগ তোলেন নারী নেত্রী।
এ ছাড়া নারী নেত্রী তার স্বামী যুবলীগ নেতা পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, তিনি একাধিকবার দাগনভূঞা থানায় গিয়ে অভিযোগ করেছেন; কিন্তু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ।
ফোনালাপের শেষাংশেও দুই পক্ষের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ ও উত্তপ্ত কথোপকথন চলতে শোনা যায়।
তবে ওসি ফয়জুল আজীম নোমান এ বিষয়ে বলেন, তিনি ওই যুবলীগ নেত্রী থেকে কোন টাকা নেননি। তিনি কার মাধ্যমে টাকা লেনদেন করেছেন ও নাশকতার পরিকর্পনায় কারা জড়িত তা সে তথ্যের জন্য থানায় আসাতে বলেছেন।
জেলা পুলিশ সুপার মো: হাবিব উল্যাহ বলেন অডিওটির সত্যতা, কথোপকথনের পূর্ণ প্রেক্ষাপট এবং উত্থাপিত অভিযোগগুলোর তদন্ত চলছে। সত্যতা মিললে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...