ফেনীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্রলীগ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় মিছিল করে তারা। মিছিলের সামনে প্রদর্শিত ব্যানার সাবেক প্রেসিডেন্ট মেখ মুজিবর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফেনী জেলা সাধারণ সম্পাদক সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর ছবি ছাপা। এসময় মিছিলকারিরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। নিজাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই শ্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ১৫ থেকে ২০ জন যুবক এতে অংশ নেয়, যারমধ্যে অনেকের মুখে মাস্ক পরা। এনিয়ে গেল দুই মাস প্রায় প্রতি সপ্তাহে জেলার কোথাওনা কোথায় ঝটিকা মিছিল বের করলো নিষিদ্ধ ছাত্র সংগঠনটি।
এর আগে ৩০ অক্টোবর ফেনী শহরের ট্রাংক রোড ও সোনাগাজীতে আলাদা মিছিল কের আওয়ামী লীগ ও ছাত্রলীগ। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর রিতিমত হৈ চৈ শুরু হয়।
লালপোলে মিছিলের ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লোকের অংশগ্রহণে একটি মিছিলের ভিডিও দেখা গেছে। তবে মিছিের স্থান এবং তা শনিবারের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে উপস্থিতিদের শনাক্তের চেষ্টা চলছে।