শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাজ্জাদ আকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সদস্য। পুলিশ আরও জানায়, সাজ্জাদ আকিবের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকারও তথ্য রয়েছে। এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাজ্জাদ আকিবকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...