ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ।
নতুন পুলিশ সুপার হিসেবে মো. হাবীবুল্লাহ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ফেনী জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আসছে।
এরআগে, ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার ২০২৬ সালের ১৫ জুন তারিখে যোগদান করে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।