শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

ফেনীর লালপোল বেদেপল্লী: জেলার ভেতরে ‘অন্য রাজ্য’

শহীদুল আলম ইমরান
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জেলার ভেতরে যেন অন্য এক রাজ্য। বাইরে থেকে দেখলে বস্তি মনে হলেও, ভেতরে তাকাতেই বদলে যায় সব দৃশ্যপট। দেশের প্রচলিত আইনকানুন যেন এ রাজ্যে থমকে দাঁড়ায়। এখানে শাসক কে তা এখনও অজানা আর রহস্যঘেরা। ফেনীর ছয় উপজেলা ছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বেশ কিছু উপজেলার মাদক কারবারের ডিপো গড়ে উঠেছে এ রাজ্যে। অথচ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় এ পল্লী উচ্ছেদের।

ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেষে দীর্ঘ বছর আগে গড়ে উঠা বেদে পল্লী এখন মাদক রাজ্য। সড়ক ও জনপদের জায়গা দখল করে গড়ে ওঠা লালপোল বেদে পল্লী এখন যেন জেলার ভেতরেই এক অঘোষিত ‘অন্য রাজ্য’। প্রকাশ্যেই এখানে বসে মাদকের পাইকারি ও খুচরা হাট। সেই অন্ধকার জগতের খবর সংগ্রহে যেতে পারেননা সাংবাদিকরা। এমনকি অভিযানে গিয়ে হামলার শিকার হতে হয়েছে পুলিশকেও।
বেদেপল্লীটিতে শতাধিক পরিবারের বসবাস। যাদের সবাই অন্য জেলা থেকে এখানে বসবাসের সুযোগ নিয়ে অপরাধে জড়িয়ে পড়ে। ভৌগোলিক অবস্থানের কারণে মাদক কারবারি ও সেবকদের কাছে বেদে পল্লীটি বিশেষ সুবিধাজনক। এক পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, অন্য পাশে পাগলিছড়া খাল থাকায় সহজ বিকল্প যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখান থেকে মাদক নিয়ে চলে যায়। মাদকের পাশাপাশি নগরীর ছিনতাই, খুনসহ নানা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে বস্তিটি।
সম্প্রতি শহরের অভিযাত এক কনভেনশন হলে বেদেপল্লীর  এক মেয়ের বিয়ের অনুষ্ঠান ঘিরে আলোচনায় আসে মাদক কারবারের রমরমা ব্যবসা। বিয়ের অনুষ্ঠানের আয়োজন, অতিথি ও ব্যয় দেখে প্রশাসন ও স্থানীয়দের চোখ কপালে উঠে।  বেদেপল্লীর মেয়ের বিয়েতে এমন আয়োজনের নেপথ্যে অনুসন্ধানে নামে গোয়েন্দা সংস্থাও। বেদেপল্লী নামে থাকলেও নারী পুরুষের কেউ এ পেশায় নেই। শিশু কিশোর, যুবক যুবতি আর বয়োবৃদ্ধ সবাই মাদক কারবারি নিশ্চত হওয়ার পর দফায় দফায় অভিযানে নামে পুলিশ।

দফায় দফায় পুলিশের অভিযান কিংবা বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই মাদক সাম্রাজ্যকে। সবশেষ গত বুধবার থেকে টানা তিন রাত জেলা প্রশাসন ও পুলিশ অভিযান চালায়। এতে চোখ কপালে উঠে প্রশাসনের। বিপুল পরিমানে বিভিন্ন মাদকের পাশাপাশি উদ্ধার করা হয় লক্ষ লক্ষ টাকা ও টাকা গোনার মেশিন। এছাড়া জব্দ করা হয় মাদক তৈরি ও সেবনের সরঞ্জাম।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপোল বেদেপল্লীতে মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের অভিযোগও রয়েছে। ২০২৫ সালের ৩০ জুন মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে মোহাম্মদ সোহেল ও সাহাব উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সাহাব উদ্দিনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল বেদেপল্লীতে হামলা চালিয়ে দোকান ও বসতঘর ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।
ওই সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা আবুল হাশেম ওরফে সোহেলকে বেদেপল্লীর মাদক কারবারের নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করেন। তাঁর সহযোগী হিসেবে শ্যালিকা শিরিন আক্তার নাসরিন, মোটা রুবেল, প্রক্সি রুবেল, বাবলু ও পারভেজের নামও উঠে আসে। অন্যদিকে সাহাব উদ্দিনও সোহেলের বিরুদ্ধে মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগ করেছিলেন। তবে নিজের বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি। সোহেলের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তখন তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সবশেষ বেদেপল্লীতে তিনরাতের অভিযানে প্রায়২৭ লাখ টাকা, ইয়াবা, মদ ও টাকা গোনার মেশিন জব্দ ছাড়াও আটক করা হয় অর্ধ শতাধিক ব্যাক্তি। তবে মাদক কারবারের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিরা অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়।

চলতি বছরের ১৭ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাঁচজনকে আটক করা হয়। ছয় দিন পর ২৩ আগস্ট রাতে ফেনী মডেল থানা-পুলিশ আবারও অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। সর্বশেষ গত ৯ নভেম্বর লালপোল এলাকার মাদরাসা রোডে মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

এদিকে মাদক কারবার নিয়ে ব্যাক্তিগত ফেসবুকে মন্তব্য করায় বেদেপল্লীর নিয়ন্ত্রক পারভেজ বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যার চেস্টা চালিয়েছে বলে অভিযোগ করেন কালিদ উইনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি সভাপতি নুরুল হক লিটন।

বস্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ করেছেন জেলার সিনিয়র সাংবাদিক আবদুর রহিম। তিনি বলেন, ‘মাঝেমধ্যে পুলিশের অভিযানে অপরাধীরা সরে গেলেও  আবারও বস্তির নিয়ন্ত্রণ তাদের হাতে চলে এসেছে। দ্রুত যৌথ বাহিনী গঠন করে অভিযান ও বস্তির নামে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান এ সাংবাদিক।

ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল লালপোল বস্তিতে টানা তিনরাতের অভিযানে ভিন্ন অভিজ্ঞতার কথা জানান। তারমতে ভেতরে গেলে মনে জবে বস্তিটি যেন অন্য রাজ্য। বাইরে থেকে বস্তি মনে হলেও ভেতরের বেশির ভাগ ঘরের সাসজ্জা দেখে বোঝার উপায় নেই এখানে কিছুর অভাব আছে।

অভিযানে অংশ নিয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করলেও আগাম খবর পেয়ে মূল কারবারিরা পালিয়ে যান। সোহেল, তারেক ও শিরিন নামের তিন ব্যক্তি সেখানকার মাদক কারবার নিয়ন্ত্রণ করেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

অভিযানে অংশ নেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, বেদেপল্লী উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য জেলা আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে অনেক মানুষের বসবাস থাকায় এক দিনে উচ্ছেদ করা সম্ভব নয়। তবে দ্রুত উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘গত কয়েক দিনে বস্তিটিসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অসংখ্য মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কয়েক দিনের মধ্যেই তারা জামিনে ছাড়া পেয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে।

নিজ জেলা ফেনীর মাদক কারবার নিয়ে কথা বলেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, পুলিশের তথ্যমতে লালপোল বস্তি শুধু বস্তিই নয়, এটি মাদকের হাট। যে কোন মূল্যে মাদক নির্মূলের ঘোষণা দিয়ে তিনি জানান, অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...