শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

ফেনীতে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনেরসহ গ্রেপ্তার ২৭

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৯ জন সক্রিয় সদস্য, কিশোর গ্যাংয়ের এক সদস্য, মাদকসেবী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ফেনী মডেল থানা-পুলিশের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ফেনী মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ মিরাজুল রহমান রনি (৪৫), মোহাম্মদ আকিবুল করিম লিটন (৪৫), মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০), সাইফুল ইসলাম (২৮), মো. হানিফ ভূঁঞা (৪৫), ওমর ফারুক (২৬), তোফাজ্জল হোসেন (২৬), মো. শাকিব কাজী (২৩) ও মো. রিফাত (২১) রয়েছেন। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সদস্য ইয়াছিন আরাফাত শাহীন (১৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবীরা রয়েছেন। গ্রেপ্তার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মাদক নির্মূলে থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...