শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ফেনীতে আটক পাবনা যুবলীগ নেতা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 

পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনীতে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আকিবুল করিম লিটন দীর্ঘদিন ধরে ফেনীতে আত্মগোপনে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি পাবনা থেকে ফেনীতে এসে অবস্থান নেন। ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেনের অনিক নিবাসে তিনি বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনীতে আত্মগোপনে থেকেও তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিলেন। একই সঙ্গে সংগঠনটির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন, নেতাকর্মীদের সংগঠিত করা এবং গোপনে সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সূত্রগুলোর দাবি, ফেনীতে অবস্থানকালে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন ঝটিকা কর্মসূচি ও মিছিলের পেছনে অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখছিলেন আকিবুল।

সম্প্রতি ফেনী হাজারী কলেজসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলেও তাকে অংশ নিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া স্থানীয় পর্যায়ের কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, গোপনে অবস্থান করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা ও বিভিন্ন অপতৎপরতার অভিযোগের বিষয়টি সামনে আসার পর তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আকিবুল করিম লিটন পাবনা জেলার আমিনপুর থানার মুরারীপুর গ্রামের মৃত ইসমাইল উদ্দিন মোল্লার ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...