শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

ঢাকা ব্যুরো
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটি থেকে শুধু আহবায়ক মুন্সি রফিকুল আলম মজনুকে মাইনাস করা হয়েছে। আর দক্ষিণ সিটির প্রশাসককে আহবায়ক করা হয়েছে। আর সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে জুয়েলকে। সদস্য সচিব ও যুগ্ন আহবায়ক আগের কমিটির পদধারিরা বহাল রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।

পুনর্গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-

১. আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

২. সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

৩. যুগ্ম আহ্বায়ক: আ ন ম সাইফুল ইসলাম

৪. সদস্য সচিব: তানভীর আহমেদ রবিন।

এর আগে ২০২৪ সালের ০৮ ডিসেম্বর রফিকুল আলম মজনু-কে আহবায়ক এবং তানভীর আহমেদ রবিন-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...