শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ফেনীতে ফের আওয়ামী লীগের ব্যানারে মিছিল, পুলিশের ভূমিকায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ফেনীতে সপ্তাহের ব্যবধানে আবারও প্রকাশ্যে শোডাউন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে ফেনী পৌর শহরের ট্রাঙ্ক রোডের খাজা আহম্মেদ লেক এলাকায় মিছিল করে ১৫ থেকে ২০ জনের গ্রুপ। এ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় সাবেক প্রেনিডেন্ট শেখ মুজিবর রহমান, সাবেক প্রধানমনবত্রী শেখ হাসিনা, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজির ছবি সম্মলিক ব্যানারে লেখা ফেনী পৌর আওয়ামী লীগের আয়োজনে স্বাগত মিছিল। এসময় নানামুখি শ্লোগান দেন বিক্ষোভকারীরা। এর আগে বিক্ষোভে অংশ নেয়ারা মুখোশ ব্যবহার করলেও শুক্রবারের মিছিলে বেশিরভাগের চেহারা ছিল দৃশ্যমান।

এর আগে গত ২২ অক্টোবর একই এলাকায় মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ভিডিও প্রচার হলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে।  অবশ্য অভিযোগ উঠে মিছিলের আগের রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হলেও মিছিলে অংশ নেয়ার অভিযোগ তুলে পুলিশ।

এদিকে বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম যোগদানের পর থেকে প্রতি সপ্তাহে মিছিল বের করে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠন। এ নিয়ে ক্ষোভ জানান ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা। তিনি বলেন, পুলিশের দায়িত্ব আইনশৃঙ্‌খলা রক্ষা করা।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...