শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

মা ইলিশ রক্ষায় ফেনী নদীতে ডিসির নেতৃত্বে অভিযান, জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মা ইলিশ রক্ষায় ফেনী নদীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার (২৬ অক্টোবর) দিনব্যাপী এ অভিযানে পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম ও জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফাতিমা সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) চয়ন বড়ুয়া, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল হাসান, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার।
অভিযানকালে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহকারী জেলে ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে এবং দেশের এই মূল্যবান মৎস্যসম্পদের সমৃদ্ধি নিশ্চিত হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ সচেষ্ট রয়েছে। জেলে ও মৎস্যজীবীদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা বেড়েছে, যা ইতিবাচক।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার জানান, মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক সভা, মাইকিং, ব্যানার ও লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ।
অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ, জেলে ও মৎস্যজীবীরা সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...