ফেনীর দাগনভূঞার কেরোনীয়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মাণে আবুল কালামকে আর্থিক সহযোগিতা দিয়েছে উপজেলা বিএনপি। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ব্যক্তিগত পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে এ অর্থ তুলে দেন দাগনভূঞা উপজেলা বিএনপি আহবায়ক আকবর হোসেন। এসময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিনা আকবর, যুবদল নেতা পূর্বচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁঞা হুদন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ ও সেচ্ছাসেবকদল নেতা মঞ্জুসহ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আবদুল কালাম দীর্ঘদিন পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত ৭ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ খবরে পরিবেশমন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনসহ দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
[…] […]