শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বৃটেনে মানব পাচারের অভিযোগে বাংলাদেশিসহ ২১ জনকে সাজা দিয়েছে আদালত

জামাল সবুজ, লন্ডন
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ফ্রান্সে অবৈধভাবে মানব পাচারের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশিসহ ২১ মানবপাচারকারীকে কঠোর সাজা দিয়েছে ইংল্যান্ডের কেন্ট ক্যান্টারবেরি ক্রাউন কোর্ট। সাজাপ্রাপ্তরা সবাই পূর্ব লন্ডন ও টাওয়ার হ্যামলেটসভিত্তিক মানব পাচারকারী চক্রের সদস্য।

আদালতের রায়ে প্রধান সহযোগী বৃটিশ বাংলাদেশি ২৬ বছর বয়সী সুহেল আহমেদকে ৭ বছর এবং ট্যাক্সিচালক মো. আলী হোসেন ও সৈয়দ আহমেদকে ৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য অপরাধীদের সাজা ঘোষণার প্রক্রিয়া চলছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ( এনসিএ )-এর দীর্ঘ তদন্তের পর ওই ২১ জনের উপর ফ্রান্সে অবৈধভাবে মানব পাচারের অভিযোগে গঠন করে আদালতে পেশ করে। ওই প্রতিবেদন আদালত কর্তৃক দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এ রায় ঘোষণা করেন।

এনসএ-এর প্রতিবেদনে বলা হয় , বাংলাদেশি বংশোদ্ভূত ৪৪ বছর বয়সী সুহেল আহমেদ এবং তার সহযোগী সুহেল আহমেদের নেতৃত্বে এই চক্রটি মাথাপিছু ১,৪০০ পাউন্ডের বিনিময়ে যুক্তরাজ্যে অবস্থানরত ব্যক্তিদের ইউরোপীয় ইউনিয়নের ভিসা জালিয়াতি করে ফ্রান্সে পাঠাত। লন্ডন থেকে মিনিক্যাব ও ট্যাক্সিতে করে কেন্টে নিয়ে রোমানিয়ান দালালদের মাধ্যমে লরিচালকদের ঘুষ দিয়ে এই পাচার কার্যক্রম চালানো হতো। ক্রাইম এজেন্সির কর্মকর্তা জন টার্নার জানিয়েছেন, সীমান্তে অপরাধ দমনে এই আন্তর্জাতিক চক্রটিকে মূল থেকে উপড়ে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...