শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ফেনীতে সকালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিকেলে আটক ১৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ফেনীতে আবারও প্রকাশ্যে শোডাউন করেছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ। সকালে ফেনী পৌর শহরের কালিপাল এলাকায় মিছিল করে ১৫ থেকে ২০ জনের গ্রুপ। এ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে।  পুলিশ জানায়, ২২ অক্টোবর বৃহস্পতিবার ফেনী পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য বেলাল হোসেন (৩০), মো. হাসান ইশান (১৯), কাজী রশিদ আহম্মেদ রাব্বী (৩০), জহিরুল ইসলাম রিফাত (১৯), এনায়েত হোসেন শাহরিয়ার (২০), মো. হাসান (১৯), মো. ইব্রাহিম (২১), শাহাদাত হোসেন (১৯), ইমাম হোসেন (১৭), মো. ইমাম হোসেন (১৯), মো. এমরান হোসেন (১৭), রাকিবুল ইসলাম (২০), মো. আশরাফুল ইসলাম (১৭), মো. জিহাদ (১৭), তারেক হোসেন (২২) ও শাহাদাত হোসেন (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৫টা ৫০ মিনিটের মধ্যে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কালিপালের দশমীঘাট সংলগ্ন ফেনী-লালপোলগামী পাকা রাস্তার উপর শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম, প্রত্যাবর্তন-২ লোডিং মিছিল বের করে। ফেনী-১ আসনের সাবেক সাংসদ আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ও ফেনী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের পৃষ্ঠপোষকতায় অর্থায়ন ও নির্দেশে পলাতক বেলাল হোসেন, মো. হাসান ইশান, কাজী রশিদ আহম্মেদ রাব্বী, জহিরুল ইসলাম রিফাতের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মিছিলের প্রস্তুতি ও কার্যক্রমের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা ও মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।


ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...