ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের জন্য Decreto Flussi 2027-এর আবেদনপ্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়। ২৩ অক্টোবর ২০২৬ থেকে নিয়োগকর্তারা অনলাইনে কাজের অনুমতিপত্রের আবেদন আগাম পূরণ করতে পারবেন।
২০২৭ সালের মোট প্রবেশ কোটা:
৭৬,২০০টি: মৌসুমি নয় এমন চাকরি (Non-seasonal work)। এর মধ্যে ১৪,০০০টি পারিবারিক পরিচর্যা খাতের জন্য।
৮৯,০০০টি: কৃষি ও পর্যটন খাতে মৌসুমি চাকরি (Seasonal work)।
৬৫০টি: স্বনিয়োজিত কাজ (Self-employment)।
আবেদনপত্র পূরণের সময়সূচি:
২৩ অক্টোবর সকাল ৯টা – ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা: নিয়োগকর্তারা ALI পোর্টালে আবেদনপত্রের প্রাথমিক তথ্য পূরণ করতে পারবেন।
৯–১৩ ডিসেম্বর ২০২৬: আগে পূরণ করা আবেদন সংশোধন, অসম্পূর্ণ তথ্য যোগ ও সংরক্ষণের জন্য সীমিত সময়ের সুযোগ থাকবে। এ সময়ে নতুন আবেদন শুরু করা যাবে না।
🔹 ২০২৭ সালের Click Day-এর তারিখ
▪️ ১২ জানুয়ারি: কৃষি খাতে মৌসুমি কাজ।
▪️ ৯ ফেব্রুয়ারি: পর্যটন খাতে মৌসুমি কাজ।
▪️ ১৬ ফেব্রুয়ারি: মৌসুমি নয় এমন চাকরি।
▪️ ১৮ ফেব্রুয়ারি: পারিবারিক পরিচর্যা খাতে চাকরি।
বাংলাদেশি প্রবাসী ও চাকরিপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
<span;>✅ এখন থেকেই সম্ভাব্য নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন।
<span;>✅ আবেদনপত্র আগাম পূরণ করতে পারবেন নিয়োগকর্তা বা নিয়ম অনুযায়ী অনুমোদিত আবেদনকারী; এটি ব্যক্তিগতভাবে ভিসার আবেদন করার সমতুল্য নয়।
<span;>✅ আবেদনপত্র পূরণ, Click Day-তে আবেদন জমা, কাজের অনুমতিপত্র পাওয়া এবং ভিসা পাওয়া—এগুলো আলাদা ধাপ।
আরও পড়ুন: ইতালিতে আশ্রয়প্রার্থীদের নথির মেয়াদ কতদিন
<span;>⚠️ সতর্কতা: মোট কোটা ঘোষণা করা মানেই প্রত্যেক আবেদনকারীর ভিসা নিশ্চিত নয়। নিয়োগকর্তা, কাজের ধরন, যোগ্যতা, সংশ্লিষ্ট কোটায় আসন এবং সরকারি যাচাইয়ের শর্ত পূরণ করতে হবে। ভুয়া চাকরির প্রস্তাব বা ভিসার নিশ্চয়তা দেওয়ার নামে টাকা দাবি করা ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকুন।