শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ফেনীর নতুন আতঙ্ক ভাই-ভাতিজা ও ভাগীনা গ্রুপ

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হঠাৎ করে বেপরোয়া হয়ে উঠেছে ফেনীর উঠতি বয়সী ছেলেরা। পরিবারের বখে যাওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে কিশোরীরাও এর বড় কারণ হয়ে উঠছেন। অনুসন্ধানে জানাগেছে জেলার ছয় উপজেলা দাপিয়ে বেড়াচ্ছে শতাধিক গ্রুপ। এরমধ্যে ফেনী শহরেই ৪৪টি গ্রুপ সক্রিয় জানান দিচ্ছে সবসময়। এসব গ্রুপের সদস্য ছাত্র, যুবক, কিশোর, টমটম-রিকশাচালকও রয়েছে। এদের বেশিরভাগই পরিবারের বখে যাওয়া সন্তান। তাদের এখন পরিচয় কিশোরগ্যাং হিসেবে।
এসব গ্রপের নিয়ন্ত্রনে রয়েছেন রাজনৈতিক নেতারা। তাদের রাজনৈতিক ও এলাকায় আধিপত্য বিস্তারে মাঠে সক্রিয় এসব ভাই, ভাতিজা ও ভাগিনা গ্রুপের আড়ালে কিশোর গ্যাং। তাদের অনেকে একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃত্বে থাকলেও ২০২৪ এর ৫ আগস্টের পর এখন ছাত্র ও যুবদলের ছত্রছায়ায় মাঠে সক্রিয়। অনেক ক্ষেত্রে জামায়াত-শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন কর্মসূচিতেও চোখে পড়ে এসব গ্রুপের সদস্যদের। একসময় জয় বাংলার শ্লোগান দিলেও এখন জিন্দাবাদের পতাকা বহন করছেন। একারনে জেলায় চুরি ছিনতাইসহ বাড়ছে কিশোর অপরাধ। এই অপরাধ কর্মকাণ্ডে জড়িত চক্রগুলো সবার কাছে কিশোর গ্যাং নামে পরিচিত। শহর-গ্রাম সবখানে সক্রিয় তারা। তাদের কর্মকান্ডে অতিষ্ঠ শিশু শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আধিপত্য বিস্তার, মাদকসেবন, ছিনতাই, ইভটিজিং এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে কিশোর ও তরুণদের অপরাধ প্রবণতা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকেরা।
স্কুলের গেটে আধিপত্য, শিক্ষককে হুমকি, ইভটিজিং, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বহন – এসব অপরাধে জড়িয়ে পড়ছে ১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোররা। তাদের হাতে উঠছে ধারালো অস্ত্র, চোখে থাকছে বেপরোয়া দৃষ্টি।
সবশেষ ১১ অক্টোবর সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে ফেনী শহরের মিজান রোড়ে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় অন্তত ১০ জন আহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলেও বড় ভাইদের কারনে কাউকে আটক করা যায়নি।
শুধুমাত্র বড় ভাই না ডাকায় ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ছাত্র ফাহাদ মির্জাকে রক্তাক্ত করে মৃত ভেবে ফেলে রাস্তায় চলে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছেলের ভবিষ্যত ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে থানায় অভিযোগ দায়েরের পরও সমঝোতার পথ বেচে নেন ফাহাদের পরিবার। কিন্তু কিশোর গ্যাংয়ের সে নিরাপদ আস্তানায় এখনো চলছে অপরাধ কর্মকাণ্ড।
বছরের মাঝামাঝি সময়ে ছাগলনাইয়ায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়। এছাড়া বছরের শুরুতে জেলা শহরের নাজিররোড এলাকার কিশোর গ্যাংয়ের হামলায় মো. মাসুদ হাসান মাহিদ (১৯) নামের এক টমটমচালক নিহত হয়।
দেয়ালে গ্যাংয়ের নাম

নিজেদের অবস্থান জানান দিতে বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবনের দেয়াল, রাস্তা ও ব্রিজে গ্যাংয়ের সংকেত দেয়া হয়। ফেনী শহরের মহিপাল, রাজাঝির দিঘির পাড়, নাজির রোড, রামপুর, শাহীন একাডেমি এলাকা, ট্রাংক রোড, মাস্টারপাড়া ও সুলতানপুরসহ বিভিন্ন স্থানে একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন দেয়ালে নিজেদের সাংকেতিক নাম লিখে উপস্থিতি জানান দেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ‘ভইরা দে গ্রুপ’, ‘ডিকে-২৮’, ‘এস২কে-১০’, ‘ডিআরবি-জেড’, ‘সোয়াগ-৪৭’ ও ‘আরসিএস-৫০’ নামে কয়েকটি গোষ্ঠী এলাকায় পরিচিত। সম্প্রতি র‌্যাব ‘ভইরা দে গ্রুপ’-এর এক সদস্যকে গ্রেপ্তার করলেও স্থানীয়দের অভিযোগ, মাঠপর্যায়ে তাদের তৎপরতা পুরোপুরি কমেনি। এসব গোষ্ঠীর সদস্যদের অধিকাংশই স্কুল-কলেজপড়ুয়া কিশোর অথবা ঝরে পড়া তরুণ। তাদের বিরুদ্ধে মাদকসেবন ও কারবার, ছিনতাই, ইভটিজিং এবং বেপরোয়া মোটরসাইকেল চালানোর অভিযোগ রয়েছে।

অভিযানেও থামছে না আপরাধ

সমাজকর্মীদের দাবি সামাজিক অপরাধ কর্মকাণ্ডের হাতেখড়ি কিশোর গ্যাং থেকে। পুলিশ বলছে কিশোরদের বড় অংশ বাবার অনুপস্থিতি আর মায়ের প্রশ্রয়ে বিপদগামী হচ্ছে। সম্প্রতি জেলাব্যাপি বিশেষ অভিযান চালায় পুলিশ। এসব অভিযানে দুই শতাধিক কিশোরগ্যাং সদস্যকে আটক করলেও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অভিযানে আটকদের ছাড়াতে থানায় তদবির করতে দেখা যায় সরকার ও বিরোধী দলের নেতাদের। এ কারনে বিশেষ অভিযানও হঠাৎ থমকে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বিভিন্ন সময় অভিযানে দেশীয় অস্ত্রসহ কয়েকজন গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। তবে অনেকে জামিন বা মুচলেকায় মুক্ত হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
স্থানীয় সচেতন ব্যক্তিরা বলছেন, পারিবারিক নজরদারির অভাব, ইন্টারনেটের অপব্যবহার এবং কিছু প্রভাবশালী ব্যক্তির প্রশ্রয় কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ। তাদের মতে, মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে অনেক কিশোর আরও গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে।
এদিকে শিবরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান জানান, কিশোর গ্যাংয়ের কোন সদস্য তাদের সংগঠনে থাকার সুযোগ নেই। একইভাবে সরকার পরিবর্তনের সাথে শিবিরের সদস্য হওয়ার কোন সম্পর্ক নেই।
অন্যদিকে, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালের বক্তব্য যারা কিশোর গ্যাংকে আশ্রয় প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক বলেন ছাত্রদল সুশৃঙ্খল, এখানে অপরাধী ও বখাটের কোন স্থান নেই।
বিএনপি নেতা এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞার মতে সামাজিক অপরাধ কর্মকাণ্ডের হাতেখড়ি কিশোর গ্যাং থেকে। মুচলেকা নিয়ে ছাড় পেলেও তারা শিক্ষা গ্রহণ করছে না। কিশোর অপরাধ দমনে আইন সংশোধনের দাবি আইনজীবীদের।
ফেনী জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, বিষয়টি তিনি একাধিকবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করেছেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন।
ফেনী র‌্যাব-৭-এর অধিনায়ক মিজানুর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের বিষয়ে তথ্য পেলেই অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
জেলা প্রশাসক ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মাহবুবউল করিম  মানবজমিনকে বলেন, বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার আলোচনা হয়েছে। পুলিশকে টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অভিভাবকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহ: সাইফুল ইসলাম জানান,  ইতোমধ্যে বহু অপরাধীকে পুলিশ আইনের আওতায় আনলেও দমন করা যায়নি অপরাধ। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে। একইভাবে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনতার উপর জোর দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...