শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সৌদিতে মসজিদে ব্যভিচার, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বিশেষ প্রতিবেদক, সৌদি আরব থেকে:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মক্কা মুকাররমা অঞ্চলের জেদ্দা গভর্নরেটের ধাবান সেন্ট্রাল জেলে স্থানীয় সময় বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় দুই জন বাংলাদেশী নাগরিকের (এক পুরুষ ও এক নারী) মৃত্যুদণ্ড (তাজির অনুযায়ী) কার্যকর করে।
তদন্তে ও অপরাধীদের স্বীকারোক্তিতে প্রমাণিত হয় যে, তারা একটি মসজিদের ভেতর ব্যভিচারের মতো ঘৃণ্য অপরাধে লিপ্ত হয়েছিল। তাদের অপরাধের ভয়াবহতা, আল্লাহর ঘর ও ইসলামের পবিত্র নিদর্শনাবলীর প্রতি চরম অবমাননা এবং কৃতকর্মের নিকৃষ্টতার কারণে সংশ্লিষ্ট আদালত তাদের ‘তাজির’ হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং আজ বুধবার তা কার্যকর করা হয়। নিচে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল বিবৃতি প্রদান করা হলো:
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি:
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মক্কা মুকাররমা অঞ্চলে দুই অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে, যার পাঠ্য নিচে দেওয়া হলো:
মহান আল্লাহ তাআলা বলেন: “পৃথিবীতে সংস্কার সাধনের পর তোমরা তাতে বিপর্যয় সৃষ্টি করো না।” তিনি আরও বলেন: “পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে যেও না, নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না।” এবং বলেন: “আল্লাহ বিপর্যয় পছন্দ করেন না।” মহান আল্লাহ আরও বলেছেন: “যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি তো এই যে, তাদেরকে হত্যা করা হবে, অথবা শূলীতে চড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে, অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাদের জন্য পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি।”
বাংলাদেশী নাগরিক নজরুল ইসলাম আব্দুল বাসির এবং নারী সিটি আকতার (সাথী আকতার) পবিত্র নগরীর একটি মসজিদের অভ্যন্তরে জঘন্য অপরাধে লিপ্ত হয়। আল্লাহর অশেষ কৃপায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয় এবং বিশেষ আদালতে স্থানান্তর করা হয়।
পবিত্র স্থান ও সময়ের মর্যাদা চরমভাবে লঙ্ঘন করার মতো গুরুতর অপরাধ বিবেচনা করে আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত ঘোষণা করে এবং ‘তাজির’ হিসেবে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। উচ্চ আদালত কর্তৃক এই রায় বহাল রাখার পর চূড়ান্ত রূপ নেয় এবং তা বাস্তবায়নের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
বাংলাদেশী নাগরিক নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সিটি আকতার-এর মৃত্যুদণ্ড আজ বুধবার, ৩ জুমাদাল উলা ১৪৪৮ হিজরী (১৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) মক্কা মুকাররমা অঞ্চলে কার্যকর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ প্রকাশের মাধ্যমে নিশ্চিত করছে যে, সৌদি আরব সরকার নিরাপত্তা বজায় রাখতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং যারা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে ও মর্যাদা লঙ্ঘন করে তাদের ওপর ইসলামিক শরিয়ার বিধান বাস্তবায়নে বদ্ধপরিকর। একই সাথে সতর্ক করা হচ্ছে যে, যে কেউ এ ধরনের অপরাধে লিপ্ত হওয়ার দুঃসাহস দেখাবে, শরিয়ত অনুযায়ী কঠোর শাস্তিই হবে তার পরিণতি। আল্লাহই সঠিক পথের নির্দেশক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...